ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সেলোনা-ম্যানসিটিসহ জায়ান্টরা মাঠে নামছে আজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ২৩ নভেম্বর ২০২৪
বার্সেলোনা-ম্যানসিটিসহ জায়ান্টরা মাঠে নামছে আজ 
বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির লোগো

ফুটবলের জায়ান্ট ক্লাবগুলো আজ রাতে নিজ নিজ লিগে মাঠে নামছে। দর্শকরা উপভোগ করবেন বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও জুভেন্টাসের ম্যাচ। 

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় লেস্টার সিটিকে আতিথ্য দেবে চেলসি। রাত ৯টায় নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে খেলবে আর্সেনাল। একই সময়ে ইতিহাসে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।  

লা লিগায় রাত ২টায় বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো। এর আগে রাত সাড়ে ১১টায় সিরি আ-তে হাইভোল্টেজ ম্যাচে ভুভেন্টাসের মুখোমুখি এসি মিলান। 

Advertisement

এদিকে, বুন্দেসলিগায় রাত সাড়ে ৮টায় বায়ের লেভারকুসেনের সঙ্গে লড়বে হাইডেনহাইম। ফ্রাঙ্কফুর্ট-ব্রেমেন ম্যাচ মাঠে গড়াবে রাত সাড়ে ১১টায়। সৌদি প্রো লিগে রাত ১১টায় আল খালিজের প্রতিপক্ষ আল হিলাল। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!