বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জিয়ার পরিবারকে দুই লাখ টাকার চেক দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
দাবা খেলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়াতে অনেকের পাওয়া গিয়েছিল আশ্বাস। দাবা ফেডারেশনসহ ক্রীড়াঙ্গনের অনেকে নানা প্রতিশ্রুতি দিলেও এখনো কিছুই বাস্তবায়ন হয়নি।
.png)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এরই মধ্যে জিয়ার সন্তান তাহসিন ও স্ত্রী লাবণ্যকে ৫ লাখ টাকা সহায়তায় দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে।
গত ৫ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতায় গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিয়া। পরে হাসপাতালে নেয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।