ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ২ নভেম্বর ২০২৪
যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল 
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন। সংবর্ধনায় যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে সাফজয়ী নারী ফুটবল দল।

শনিবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করে।

গত বুধবার ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

Advertisement

বৃহস্পতিবার তারা দেশে ফিরলে তাদেরকে ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জমকালো সংবর্ধনা আয়োজন করা হয়।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সে সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন উপদেষ্টা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!