ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেতন নিয়ে সুখবর পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩০, ৩১ অক্টোবর ২০২৪
বেতন নিয়ে সুখবর পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা
সাফের শিরোপা নিয়ে ফুটবলারদের উদযাপন- ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলের বকেয়া বেতন ও বেতন কাঠামো নিয়ে দ্রুত সুখবর আসছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সাফ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। বৈঠকে উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, দেশের বেশ কয়েকটি পত্র-পত্রিকায় নারী ফুটবল দলের বেতন বকেয়া থাকার বিষয়টি উঠে এসেছে। সেটি সালাউদ্দিনের আমলের সমস্যা। তাদের বেতনের সমস্যা দ্রুত সমাধান করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!