দেশের মানুষকে আবারো আনন্দের উপলক্ষ এনে দেওয়া নারী ফুটবলাররা দুপুর আড়াইটার দিকে ঢাকায় পা রেখেছেন। ছাদখোলা বাসে চড়ে ট্রফি হাতে সংবর্ধনা পেয়ে তাদের গন্তব্যস্থল হবে বাফুফে ভবন। তখনো বিস্ময়করভাবে ফেডারেশনের চারপাশ ছিল সাজসজ্জাহীন। ছিল না কোনো ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার।
বিকেল ৫টার পর অবশ্য পরিবেশ পাল্টাতে থাকে। তাড়াহুড়ো করে ব্যানার বানিয়ে তা ভবনের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। ব্যানারের সামনে অনেক উৎসাহী মানুষকে ছবি তুলতেও দেখা যায়।
.png)
দুই বছর আগে ব্যানারে ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। এবার সেই আয়োজনে যেন শুরুতে ছিল ঢিলেঢালা ভাব। ডেইলি বাংলাদেশকে আগেই বাফুফের একজন স্টাফ নাম না প্রকাশের শর্তে জানালেন আসল ঘটনা।
তিনি বলেন, আগে একটা সরকার ছিল। তারা আয়োজন করেছিল। এবার নতুন সরকার এসেছে। সবকিছু আমাদের পক্ষ থেকেই করা লাগছে। ব্যানার রেডি হচ্ছে দ্রুত আসবে।