ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টনির পর স্টাবসেরও সেঞ্চুরি, বিপদে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ২৯ অক্টোবর ২০২৪
টনির পর স্টাবসেরও সেঞ্চুরি, বিপদে বাংলাদেশ
ত্রিস্টান স্টাবস

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বাংলাদেশের বড় পরীক্ষা নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেয়েছে প্রোটিয়ারা। টনি ডি জর্জির পর ত্রিস্টান স্টাবসও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ২৬২ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন টনি ডি জর্জি। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান।

Advertisement

ব্যক্তিগত ৩৩ রানে তাইজুলের শিকারে পরিণত হন মার্করাম। যার ফলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তবে বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি তারা। এমনকি দ্বিতীয় সেশনেও অবিচ্ছিন্ন থাকেন দুজন।

চা বিরতির একটু আগে মিরাজকে সুইপ করে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন টনি। তৃতীয় সেশনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন সতীর্থ ত্রিস্টান স্টাবসও।

মুমিনুলের বলে সিঙ্গেল নিয়ে স্টাবস সেঞ্চুরিতে পৌঁছান। যা তার ক্যারিয়ারের প্রথম শতক। তিনি ১০০ ও টনি ১২০ রানে অপরাজিত আছেন। ম্যাচে ফিরতে চাইলে উইকেট শিকারের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!