শনিবার হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এদিকে মাহমুদউল্লাহকে দেওয়া সংবর্ধনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দেখা যাচ্ছে ক্রিকেটাররা গোল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় রিয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল খানকে। ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন তিনি। অন্য একটি ছবিতে দেখা যায় মাহমুদউল্লাহর হাতে একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
.png)
দেশের হয়ে নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ পর্যন্ত রান করেছেন ২ হাজার ৪৩৬। বল হাতে উইকেট পেয়েছেন ৪০টি।