দেশের হয়ে রেকর্ড ১৪০ টি-২০ ম্যাচ খেলা এই ক্রিকেটারের বিদায়ী ম্যাচকে স্মরণীয় রাখতে কোনো আয়োজন রয়েছে কিনা, তা নিয়ে রয়েছে কৌতূহল। বিসিবির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।
ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং ও সহকারী কোচ নিক পোথাস হাজির হন। এ সময় রিয়াদকে নিয়ে টিম ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হয়। তার এক বাক্যের উত্তর ছিল, ‘দুঃখিত, এটা অভ্যন্তরীণ ব্যাপার।’
.png)
সাবেক টাইগার অধিনায়ক তার শেষ টি-২০ ম্যাচ নিয়ে কী ভাবছেন ও ভারত সফর থেকে কী শিক্ষা পেলেন, তা নিয়েও পোথাসের কাছে রাখা হয় প্রশ্ন। রিয়াদের চিন্তা-ভাবনা সংক্রান্ত প্রশ্নের উত্তর তার মুখে পাওয়া যায়নি। দ্বিতীয় প্রশ্নটি নিয়ে অবশ্য সবিস্তারে কথা বলেন।
‘আপনাকে খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতায় নজর দিতে হবে। একটি ব্যাপার মানতেই হবে, ফিল্ডিংয়ের দিক থেকে আমরা দারুণ ছিলাম। কারণটা হচ্ছে, ফিল্ডিংয়ে প্রতিপক্ষের কোনো প্রভাব নেই, পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে। ফলে ফিল্ডিংয়ের ব্যাপারে এখানে খেলোয়াড়দের অনেক কৃতিত্ব দিতে হবে।’
‘ব্যাটিং-বোলিংয়ের দিকে যদি তাকান, একটি কাজ ভারত সব সময় করবেই। সেটা হচ্ছে আপনাকে অনেক চাপে ফেলবে, কারণ তাদের দক্ষতা। আপনার শিক্ষাটা হচ্ছে কীভাবে লম্বা সময় ধরে চাপটা সামালাতে পারবেন। কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে পরিবর্তন আসতে থাকবে। ভারতে খেলতে পারাটা সম্মানের ব্যাপার। যখন আপনি বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলবেন, তারা আপনাকে বুঝতে সাহায্য করবে কোথায় উন্নতি প্রয়োজন।’