খেলা শেষে ভেনেজুয়েলার মাতুরিনের মাঠ নিয়ে টিওয়াইসি স্পোর্টসকে বিশ্বকাপজয়ী মহাতারকা বলেন, ‘খুব কঠিন ছিল। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’
অ্যাওয়ে ম্যাচে আলবিসেলেস্তেরা ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ায় পয়েন্ট নষ্ট করেছে। তবে অনুপযুক্ত মাঠে খেলা গড়ানোয় ফলাফল নিয়ে মন্তব্য করতে বারাজ ছিলেন মেসি।
.png)
‘আমরা ড্র করেছি, কারণ এই মাঠে খেলা আমাদের জন্য কঠিন ছিল। যেভাবে প্রস্তুতি আমরা নিয়েছি, সেরকম খেলা এখানে সম্ভব ছিল না। তারপরও আমরা লড়াই করে গেছি। প্রতিপক্ষের ভুলকে কাজে লাগানোর চেষ্টা করেছি। পেছনে দিকে পাস খুব একটা দিতে পারিনি।’
‘প্রথমার্ধে কয়েক দফায় পেছনে পাস দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পানিতে আটকে গেছে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। জলাবদ্ধ মাঠে যতটা সম্ভব ছিল, খেলার চেষ্টা করেছি আমরা।’
‘আমরা পেছনে খুব বেশি পাস খেলার ঝুঁকি নিইনি। প্রথমার্ধে পেছনে কিছু পাস খেলেছি, কিন্তু পানিতে আটকে গেছে। পানির মধ্যে যেভাবে খেলা সম্ভব, আমরা সেভাবেই খেলেছি।’
কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোট কাটিয়ে লম্বা সময় পর জাতীয় দলের জার্সিতে ফিরে অবশ্য আনন্দিত এলএম টেন। তার ভাষ্য ‘আর্জেন্টিনার হয়ে আবারো মাঠে নামতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। ক্লাবের হয়েও অনেক ম্যাচ মিস করেছি। ফিরতে পেরে ভালো লাগছে।’