বিএমও ফিল্ডে শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে গড়ানো ম্যাচে লুইস সুয়ারেজের পাসে লক্ষ্যভেদ করে চলতি মৌসুমে ক্যাম্পানা অষ্টম গোলের দেখা পান। একইসঙ্গে মায়ামিকে ইতিহাস গড়ার কাছাকাছি নিয়ে যান।
২০২১ সালে নিউ ইংল্যান্ড ৭৩ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছিল। বর্তমানে ৩৩ ম্যাচে মায়ামির পয়েন্ট ৭১। আগামী ১৯ অক্টোবর সেই নিউ ইংল্যান্ড বিপক্ষে জিতলেই মেসির দল রেকর্ডটি নিজেদের করে নেবে।
.png)