শুক্রবার ভেনিজুয়েলার মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হয় আধ ঘণ্টা পর। কর্দমাক্ত মাঠে ১৩ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন নিকোলাস ওতামেন্ডি।
দুুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টিনার নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বদলে আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব নেন জিরোনিমো রুহি। তবে এদিন আর্জেন্টিনার জাল নিরাপদ রাখতে পারেননি তিনি।
.png)
৬৫ মিনিটে সমতাসূচক গোলটি করে ভেনিজুয়েলা। আর্জেন্টিনার জালে বল জমা করেন সলোমন রন্ডন। এতে ১-১ গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ভেনিজুয়েলার বৃষ্টিভেজা মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকে আর্জেন্টিনা।