ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে যাদের হয়ে খেলবেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৭, ১০ অক্টোবর ২০২৪
বিপিএলে যাদের হয়ে খেলবেন শরিফুল
শরিফুল ইসলাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগে হবে প্লেয়ার ড্রাফট। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো দলগুলো আগেই অবশ্য তাদের ঘর গোছাতে শুরু করেছে। ডিরেক্ট সাইনিংয়ে ক্রিকেটারদের দলে টানার প্রতিযোগিতার পাশাপাশি চলছে, কোচিং প্যানেল সাজানোর কাজ।

২০১৩ সালের পর বিপিএলে আবারো চিটাগাং কিংসকে দেখা যাবে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ডেরায় ভিড়িয়ে দেখিয়েছে চমক। এবার সেই তালিকায় নতুন সংযোজন টাইগার পেসার শরিফুল ইসলাম। লোকাল ক্রিকেটার হিসেবে তিনি দলটির হয়ে এবারের আসরে খেলবেন। 

এছাড়া দেশিয় তারকার মধ্যে লিটন দাসকেও সরাসরি দলে টানতে চায় কিংস। গত মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন লিটন। চট্টগ্রামের সম্ভাব্য খেলোয়াড় হিসেবে টাইগার লেগ স্পিনারের নামও শোনা যাচ্ছে। খুব দ্রুত তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করতে পারে ফ্র্যাঞ্চাইজি।

Advertisement

কোচিং প্যানেলেও আছে বড় নাম। হেড কোচ হিসেবে এরই মধ্যে সাবেক অজি স্পিডস্টার শন টেইটকে নিয়োগ দেওয়া হয়েছে। টেইটের সহকারী হিসেবে থাকছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়র।  

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!