বিপিএলের আসন্ন আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবেন ঢালিউডের কিং খান খ্যাত শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। ঢাকার দলের নামের ভার সমর্থকদের হাতে ছেড়ে দিয়েছিলেন ঢাকার মালিকপক্ষ।
ফেসবুকের জনমতের ভিত্তিতে অবশেষে চূড়ান্ত হয়েছে নাম। আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস নাম নিয়ে আসছে এই ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
.png)
প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে।