ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইপিএল  

লিভারপুল-ম্যানসিটি-আর্সেনালের জয়ের পর শীর্ষে যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ৬ অক্টোবর ২০২৪
লিভারপুল-ম্যানসিটি-আর্সেনালের জয়ের পর শীর্ষে যারা
লিভারপুলের হয়ে ডিয়েগো জোতা (বামে) ম্যাচের একমাত্র গোলটি করেন

রেফারির খেলা শুরুর বাঁশি বাজার ৩০ সেকেন্ড পর বল জালে জড়িয়েছিলেন ক্রিস্টাল প্যালেসের এডি এনকেটিয়া। অফসাইডে গোল বাতিলের পর নবম মিনিটে ডিয়েগো জোতার গোলে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পায় লিভারপুল। অপরদিকে, ম্যানচেস্টার সিটি ৩-২ গোলে ফুলহ্যামকে ও আর্সেনাল ৩-১ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে। 

শনিবারের ম্যাচের পর ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। সাত ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৮। সমান খেলায় ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

ইতিহাদ স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ২৬ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে পিছিয়ে যায় ম্যানসিটি। ৩২ ও ৪৭ মিনিটে মাতেও কোভাসিচের জোড়া নিশানাভেদে পরে তারা ঘরের মাঠে লিড পায়। জেরেমি ডকু ৮২ মিনিটে বল জালে পাঠালে সিটির জয় নিশ্চিত হয়। ৮৮ মিনিটে অতিথিদের হয়ে ব্যবধান কমান রদ্রিগো মুনিজ।

Advertisement

এদিকে, গোলশূন্য প্রথমার্ধের পর নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে আর্সেনাল। ক্যামেরন আর্চারের গোলে লিড পায় সাউদাম্পটন। পরে ৫৮, ৬৮ ও ৮৮ মিনিটে কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও বুকায়ো সাকার নিশানাভেদে গানাররা জয় নিয়ে মাঠ ছাড়ে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!