ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রায়ার বীরত্বে হার এড়াল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৪
রায়ার বীরত্বে হার এড়াল আর্সেনাল
ডেভিড রায়ার দুর্দান্ত জোড়া সেভে আটালান্টাকে রুখে দেয় আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে আটলান্টার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। গোলরক্ষক ডেভিড রায়ার বীরত্বেই মূলত গানাররা এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

গিউইস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ইনজুরিতে থাকা অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে ছাড়াই আর্সেনালকে খেলতে নামতে হয়। গোটা ম্যাচে ইংলিশ ক্লাবটি ছয়টির বেশি শট নিতে পারেনি, দুটি ছিল লক্ষ্য বরাবর। 

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ডি বক্সে ফাউল করেন থমাস পার্টি, পেনাল্টির বাঁশি বাজান পেনাল্টি। মাতেও রেতেগুইয়ের ডানপায়ে নেয়া স্পট কিক ৫১ মিনিটের মাথায় প্রতিহত করেন স্পেনিয়ার্ড গোলরক্ষক রায়া। ফিরতি বলে রেতেগুইয়ের হেডও তিনি ঠেকিয়ে দেন।

Advertisement

আরেক ম্যাচে ফেইনুর্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার লেভারকুসেন। রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বেনফিকা।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!