ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অনায়াস জয়  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৭, ৫ অক্টোবর ২০২৪
বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অনায়াস জয়  
শ্রীলংকার বিপক্ষে অল্প রানের লক্ষ্য তাড়ায় জয় পায় অজিরা

সহজ লক্ষ্য তাড়ায় দলীয় ৩৫ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে খানিকটা অস্বস্তিতে পড়েছিল অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনি ও অ্যাশলে গার্ডনারের জুটি অবশ্য বর্তমান অজিদের অনায়াস জয়ের রাস্তা বানিয়ে দেন। শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটের সহজ জয়ে নারী টি-২০ বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বর্তমান শিরোপাধারীরা।

শারজাহতে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৭ উইকেটে ৯৩ রানের বেশি তুলতেই পারেনি। জবাবে ক্যাঙ্গারুরা ...।

অজি অধিনায়ক অ্যালিসা হিলি (৪) ও জর্জিয়া ওয়ারহাম (৩) দ্রুতই সাজঘরে ফেরেন। এলিস পেরি ক্রিজ ছাড়ার আগে ১৫ বলে ৩ চারে ১৭ রান করেন। এরপর চতুর্থ উইকেটে বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। 

Advertisement

গার্ডনার ১২ রানে ড্রেসিংরুমে ফিরলেও ৯ রানে অপরাজিত থাকা ফোবি লিচফিল্ডকে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মুনি। ৩৮ বলে ৪টি চারে ৪৩ রানে মুনি অপরাজিত থাকেন। 

শ্রীলংকার পক্ষে একটি করে উইকেট শিকার করেন উদেশিকা প্রবোধনী, ইনোকা রানাবীরা ও সুগান্দিকা কুমারী। 

এর আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে মোটেও সুবিধা করতে পারেনি লঙ্কান নারীরা।  মাত্র তিন ব্যাটার দুই অংকের ঘর স্পর্শে সক্ষম হন।

ব্যক্তিগত সর্বাধিক ২৯ রান করা নীলাক্ষীকা সিলভা ৪০ বল খেলেন। তার ব্যাটে আসেনি কোনো চার-ছক্কার মার। হর্ষিতা সামারাবিক্রমা ৩৫ বলে ২ চারে ২৩ রানের ইনিংস খেলেন। আনুশকা সঞ্জীবনী ১৫ বলে ২ চারে ১৬ রান করেন।

নিয়ন্ত্রিত বোলিংতে ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট পান মেগান শুট। ২০ রান খরচায় ২ উইকেট নেন সোফি মোলিনাক্স। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!