ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সংবাদ সম্মেলনে আনচেলত্তি

রিয়াল সমালোচনার যোগ্য, অজুহাত খোঁজা অনুচিত 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ৩ অক্টোবর ২০২৪
রিয়াল সমালোচনার যোগ্য, অজুহাত খোঁজা অনুচিত 
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর পর লিলের খেলোয়াড়দের উদযাপন

ফরাসি ক্লাব লিলের কাছে চ্যাম্পিয়নস লিগের খেলায় রিয়াল মাদ্রিদ হারের জন্য সমালোচনার যোগ্য বলে মনে করেন কার্লো আনচেলত্তি। স্প্যানিশ জায়ান্টদের কোচের মতে, এমন পরাজয়ের পর অজুহাত খোঁজা অনুচিত।

লিলের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডাভিড। আর তাতেই ইউরোপ সেরার প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল। এই ১৪ ম্যাচের ১০টিতে জয় বাকি চারটিতে ড্র করেছিল তারা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘দ্বৈরথ, তীব্রতা ও ধারাবাহিকতার প্রেক্ষিতে প্রতিপক্ষ আমাদের চেয়ে আরো ভালো খেলেছে। তারা জয়ের যোগ্য ছিল। আমাদের শিক্ষা নিয়ে উন্নতি করতে হবে  যা বেশ পরিষ্কার। এটি খুব জটিল নয়।’ 

Advertisement

‘আজ সবকিছু বেশ খারাপ ছিল। আমরা বল নিয়ে খারাপ খেলেছিলাম। বল কেড়ে নেয়া ও খেলায় ফিরে আসাটা আমাদের জন্য কঠিন ছিল। আমাদের আরো আক্রমণাত্মক হতে হবে।’ 

‘বলের উপর আমাদের দখল ছিল বেশ ধীরগতির। আমাদের এমন ফরোয়ার্ড আছে, যাদের আরো উপরে উঠে খেলতে হবে। যদি বল নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে কঠিন হয় এবং এটি পেয়ে ফরোয়ার্ডরা ধীরে খেলে, এটা একটা সমস্যা।’ 

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অজেয় থাকার পর হারের তোতো স্বাদ পেল লস ব্লাংকোসরা। দুই ম্যাচে এক জয়ে ও এক হারে দলটি ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম অবস্থানে রয়েছে।

আনচেলত্তি আরো বলেন, ‘দুঃখের অনুভূতি হচ্ছে এটা ভালো খেলা ছিল না। ভালো একটা রাত ছিল না। আমাদের অজুহাত খোঁজা উচিৎ নয়, উন্নতি করতে হবে। আমি খুবই সৎ। আজকের খেলার সমালোচনা ন্যায্য ও সঠিক। আমাদের তা মেনে নিতে হবে।’
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!