ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াল মাদ্রিদকে হারাল লিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১, ৩ অক্টোবর ২০২৪
রিয়াল মাদ্রিদকে হারাল লিল
রিয়াল মাদ্রিদকে হারাল লিল

দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ফরাসি ক্লাব লিল। চ্যাম্পিয়নস লিগের খেলায় লিলের মাঠে রিয়াল মাদ্রিদ হেরেছে ১-০ ব্যবধানে। 

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডাভিড। এই জয়ের মাধ্যমে ইউরোপ সেরা নতুন মঞ্চে প্রথম জয় তুলে নিল ফরাসি ক্লাবটি।

বুধবার রাতের লিলের বিপক্ষে হারের ফলে আরো একটি দুর্দান্ত যাত্রা থামল লস ব্ল্যাঙ্কোসদের। ইউরোপ সেরার প্রতিযোগিতায় টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল। এই ১৪ ম্যাচের ১০টিতে জয় বাকি চারটিতে ড্র করেছিল তারা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অজেয় থাকার পর হারের তোতো স্বাদ পেল স্প্যানিশ জায়ান্টরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!