ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইকেট ছুঁড়ে দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪
উইকেট ছুঁড়ে দিলেন সাকিব
ছবি: সংগৃহীত

কানপুরে চলছে বাংলাদেশ-ভারত টেস্টের চতুর্থ দিনের লড়াই। চতুর্থ দিন ব্যাট করতে নেমে চাপে টাইগাররা। এর মাঝে নিজের উইকেট যেন ছুঁড়ে দিয়ে এসেছেন সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১৮৫ রান।

তিন উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে নেমে ধীরস্থির শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দিনের ষষ্ঠ ওভারে বুমরাহর দারুণ ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হন ১২ রান করা এ ব্যাটার।

Advertisement

সঙ্গী ফিরলেও দারুণ ধৈর্য্যের পরিচয় দিয়ে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি পূরণ করেন মুমিনুল হক। অন্যপ্রান্তে লিটন দাস ভালো কিছুর সম্ভাবনা দেখালেও সিরাজকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন।

কভারে রোহিতের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হওয়ার আগে ১৩ রান করেন লিটন। সাকিব আল হাসান তার সম্ভাব্য শেষ টেস্টের প্রথম ইনিংসে যা করেছেন তাকে আত্মহত্যার সঙ্গে তুলনা করা যায়। অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে ৯ রানে আউট হন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!