রোববার বাংলাদেশ সময় ভোরে ম্যাচের ৫৭ মিনিটে করোল সুইডারস্কি লক্ষ্যভেদে শার্লট লিড পায়। দশ মিনিট পর কর্নার কিক থেকে পাওয়া বলে বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে মায়ামির হার এড়ান মেসি। চলতি মৌসুমে ১৬ ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার এটি ১৫তম গোল।
এই ড্রয়ের পর ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে মায়ামি টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কলম্বাসের পয়েন্ট ৫৭। সিনসিনাটি ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ।
.png)
মেজর লিগ সকারের প্লে-অফে তো আগেই জায়গা নিশ্চিত করেছে মায়ামি। আগামী বৃহস্পতিবার কলম্বাসের মাঠে ড্র করলেই তারা পেতে পারে সাপোর্টাস শিল্ডের ট্রফি।