ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিশ্বকাপ বাছাই

ব্রাজিল স্কোয়াডে ডাক পেলেন ‘ছোট মেসি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৪ আগস্ট ২০২৪
ব্রাজিল স্কোয়াডে ডাক পেলেন ‘ছোট মেসি’
এস্তেভাও উইলিয়ান

আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দুই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ১৭ বর্ষী ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান। অনেক ভক্তরা তাকে মেসিনিও বা ছোট মেসি নাম দিয়েছেন।

গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে এস্তেভাওর অভিষেক হয়। এখন পর্যন্ত দলটির হয়ে ২৫ ম্যাচে তার গোলসংখ্যা ৫টি। প্রতিভা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে এরই মধ্যে নজর কাড়া এই ফুটবলারের বয়স ১৮ বছর হলেই চেলসিতে যোগ দেবেন ।

এস্তেভাওয়ের মতো প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন ২৩ বর্ষী উইঙ্গার লুইজ হেনরিক। স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস থেকে এ বছর তিনি নিজ দেশের বোতাফোগোতে যোগ দেন। 

Advertisement

চোট থেকে সেরে না ওঠায় নেইমারের দলে ফেরার অপেক্ষা বাড়ছে। দলে নেই বার্সেলোনা তারকা রাফিনহা। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লিও স্কোয়াডে নেই 
 
আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।


ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডেরসন  
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো,গিলহার্ম আরানা, ওয়েন্ডেল, বেরাল্ডো, মার্কুইনহস, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহেস। 
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারাস, গারসন, জোয়াও গোমেজ  লুকাস পাকুয়েতা। 
ফরোয়ার্ড: রদ্রিগো, এনড্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভো, লুইজ হেনরিক, পেদ্রো, সাভিনহো।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!