বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, আম্পায়াররা ছাতা নিয়ে মাঠের অবস্থা দেখার জন্য নেমে পড়েন। মাঠের বেশিরভাগ অংশ ঢেকে দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও আশাব্যঞ্জক নয়।
এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুই আম্পায়ার প্রথম দিনের খেলার সমাপ্তি টানেন। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান।
.png)
মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তারা ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ভারতের হয়ে আকাশদীপ দুইটি ও রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট দখল করেন।