ইতিহাদ স্টেডিয়ামে খেলা শেষের পর গোলমেশিন খ্যাত হালান্ডের প্রশংসা করলেন পেপ গার্দিওলা। সিটির কোচের মতে, ২৪ বর্ষী ফুটবলার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বলবো সেরা ফর্মে রয়েছে। তবে লিগে মাত্র চারটি ম্যাচ হয়েছে, খুব বেশি নয়।’
বন্ধুর মৃত্যুর সংবাদ পাওয়ার পর হালান্ড নিজের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে জানতে চাওয়া হলে গার্দিওলা উত্তর, ‘সে খেলার জন্য প্রস্তুত কিনা আমি সেই প্রশ্ন তাকে করিনি। প্রস্তুত না হলে আমার কাছে এতে বলতো। সে অবিশ্বাস্য এক অস্ত্র। অবশ্যই এমন পরিস্থিতিতে খেলাটা কঠিন ছিল। আমরা এখানে সবার যত্ন নেয়ার চেষ্টা করি। যদি কারোর সমস্যা হয়, তবে আমরা তার কাছাকাছি থাকি।’
.png)
দলের সেরা খেলোয়াড়ের পেশাদারিত্বকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে ম্যানসিটি কোচের মন্তব্য, ‘আপনাকে শক্তিশালী হতে হবে। জীবনের কঠিন বাস্তবতা আপনার মুখে ঘুষি মারলেও হয়তো ৯০ মিনিটের জন্য আপনার ব্যক্তিগত জীবন ভুলে যাবেন।’
চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। অ্যাস্টন ভিলা ৯ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তৃতীয় অবস্থানে রয়েছে।