ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসিকে হারিয়ে ম্যানসিটির শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫, ১৯ আগস্ট ২০২৪
চেলসিকে হারিয়ে ম্যানসিটির শুভ সূচনা
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি।

রোববার স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলে চেলসিকে হারিয়েছে সিটি। গোল করেছেন আর্লিং হালান্ড ও মাতেউ কোভাচিচ। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে যায় চেলসি। ১৮ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বল জালে পাঠান হালান্ড। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে সমানতালে লড়েছে দুদল। চেলসি গোল শোধের চেষ্টায় ছিল। তবে সিটিজেন রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের। ৮৪ মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোলটি এনে দেন কোভাচিচ। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা বাহিনী।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!