ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসকদের বিচার স্থগিত 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসকদের বিচার স্থগিত 
ডিয়েগো ম্যারাডোনা

ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগে অভিযুক্ত আটজন চিকিৎসকের মধ্যে সাতজনের দীর্ঘ প্রতীক্ষিত ফৌজদারি বিচার ২০২৫ সালের ১১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আর্জেন্টিনার একটি আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

কয়েক দশক ধরে কোকেন এবং অ্যালকোহল আসক্তির সঙ্গে লড়াই করেছিলেন ম্যারাডোনা। রক্ত ​​জমাট বাঁধার জন্য মস্তিষ্কের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার সময় তিনি ৬০ বছর বয়সে ২০২০ সালের নভেম্বরে মারা যান।

অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েন্স আয়ার্সের পার্শ্ববর্তী একটি ভাড়া বাড়িতে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতাল থেকে ছাড়ার তাকে সেখানে রাখা হয়েছিল।

Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে জানা গেলেও পরে তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। তাকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে। নিউরোসার্জন লিওপোল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাচভ এবং নার্সসহ আরো ছয়জন এতে অভিযুক্ত হন। অভিযোগ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ডের ঝুঁকি রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!