ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যারাডোনা নাকি পেলে, যাকে বেছে নিলেন ফিফা সভাপতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৪
ম্যারাডোনা নাকি পেলে, যাকে বেছে নিলেন ফিফা সভাপতি
ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আয়োজক যৌথভাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। ফুটবল ইতিহাসের এই প্রথম তিনটি দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ বেশ আগেভাগেই আজ বিশ্বকাপের ম্যাচসূচি ও ভেন্যু ঘোষণা করেছে ফিফা। 

জানা গেছে, বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাচ হওয়া কিংবদন্তি আজতেকা স্টেডিয়ামে হবে আসর উদ্বোধনী ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

পরে মায়ামি টেলিভিশনের এক অনুষ্ঠানে তার কাছে দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা কেভিন হার্ট, ধারাভাষ্যকার জেনি টাফ ও বিশ্লেষক আন্দ্রেস ক্যান্টর। 

Advertisement

একপর্যায়ে ধারাভাষ্যকার জেনি টাফ ফিফা সভাপতিকে প্রশ্ন করেন– ‘আপনি কাকে আগে বেছে নেবেন, ম্যারাডোনা নাকি পেলে?’ তবে ঐ প্রশ্নের জবাবে ইনফান্তিনো কৌশলী উত্তর দিয়েছেন। 

তিনি বলেন, ‘আমি দিয়েগো ম্যারাডোনাকে বাঁ-পাশে রাখব এবং পেলেকে রাখব ডানপাশে। এরপর তাদের নিয়ে গড়ব আক্রমণভাগ।’ এ সময় তার জবাব শুনে সঞ্চালকরা হাসতে থাকেন।

প্রসঙ্গত, মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার ম্যারাডোনা। ১৯৭০ বিশ্বকাপে ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ। একই ভেন্যুতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বে পূর্ণতা দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও। 

মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও সবমিলিয়ে আরো ১৭টি ম্যাচ হয়েছে। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ হবে আজতেকায়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!