ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদি লিগে যোগদান, অতঃপর জাতীয় দল থেকে বাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ৮ সেপ্টেম্বর ২০২৪
সৌদি লিগে যোগদান, অতঃপর জাতীয় দল থেকে বাদ
স্টিভেন বার্গউইন

নেদারল্যান্ডস দলের মিডফিল্ডার স্টিভেন বার্গউইন জাতীয় দলে জায়গা হারিয়েছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়ায় ডাচদের হয়ে তার খেলার দুয়ার বন্ধ করেছেন কোচ রোনাল্ড কোম্যান। 

উয়েফা নেশনস লিগের ম্যাচে শনিবার বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে নেদারল্যান্ডস ৫-২ গোলের বড় জয় পায়। বার্গউইনকে ছাড়াই কমলা বাহিনী এদিন খেলতে নেমেছিল।

কোম্যান অবশ্য আগেই বলেছিলেন, ‘তার (স্টিভেন বার্গউইন) জন্য দরজা পারতপক্ষে বন্ধ। সে জানে আমি এই ব্যাপারে কী ধারণা পোষণ করি। যখন তোমার বয়স ২৬, তখন খেলা মূল লক্ষ্য হওয়া উচিৎ, টাকা নয়। এসব সিদ্ধান্ত খেলোয়াড়রাই নেয়।’

Advertisement

আল ইত্তিহাদে না গিয়ে ডাচ ক্লাব আয়াক্সেই তরুণ এই ফুটবলার থাকতে পারতেন বলে মনে করেন নেদারল্যান্ডসের কোচ। তার ভাষ্য, ‘আমি কখনোই এমন পরিস্থিতিতে পড়িনি। আমি বার্সেলোনায় চলে যেতে পারতাম। সে চাইলে আয়াক্সেই থাকতে পারতো। সেটা তো খারাপ ছিল না, তাই না? মানুষের পছন্দকে সম্মান করতে হয়। তবে দুর্ভাগ্যবশত আমি সম্মান জানাতে পারছি না ।’ 

বিপুল অর্থের কারণে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে অনেক ফুটবলারই সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও করিম বেনজেমার মতো তারকারাও সেই তালিকায় রয়েছেন। যত দিন গড়াবে, সংখ্যাটা তত বাড়ার সম্ভাবনাই বেশি।  

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!