ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাজস্থান রয়্যালসে ফিরে গেলেন দ্রাবিড়  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১২, ৬ সেপ্টেম্বর ২০২৪
রাজস্থান রয়্যালসে ফিরে গেলেন দ্রাবিড়  
রাহুল দ্রাবিড়

আইপিএলের দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড় নিয়োগ পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে। চলতি বছর টি-২০ বিশ্বকাপ ভারত শিরোপা জয়ের পর দলটির কোচের দায়িত্ব ছাড়েন দ্য ওয়াল খ্যাত সাবেক এই ক্রিকেটার।

খেলোয়াড়ি জীবনের পর কোচিংয়ে দ্রাবিড় রাজস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে আগেও জড়িত ছিলেন। ২০১১-২০১৩ সালে তিনি দলটিতে খেলেছিলেন। এরপর ২০১৪ সালে মেন্টরের ভূমিকায় ছিলেন। ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হওয়ার আগে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) মেন্টরের দায়িত্ব পালন করেন। এবার তিনি মেন্টর হিসেবে শ্রীলংকার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পেতে যাচ্ছেন।

রাজস্তানে প্রত্যাবর্তন প্রসঙ্গে বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘আমি যে ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসতে পেরেছি তাকে আমি অনেক বছর ধরে ঘর বলেছি। বিশ্বকাপের পরে আমি মনে করি এটি আমার জন্য আরেকটি চ্যালেঞ্জ নেয়ার জন্য আদর্শ সময়। রয়্যালস এটা করার জন্য উপযুক্ত জায়গা।’ 

Advertisement

এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিতে কাজ শুরু করেছেন দ্রাবিড়। বিসিসিআইয়ের বেঁধে দেওয়া নিয়মগুলো প্রকাশের পর নিলামে তিনি যেমন স্কোয়াড চান এবং কোন খেলোয়াড়দের ধরে রাখতে চান, এসব বিষয়ে তাকে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হবে।

দ্রাবিড়ের কোচ হওয়া প্রসঙ্গে সাঙ্গাকারা বলেছেন, ‘রাহুল এই খেলাটির সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু কোচ হিসেবে তিনি গত এক দশকে যা অর্জন করেছেন, তা অসাধারণ। প্রতিভাকে লালনের জন্য কোচ হিসেবে তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তা সবার ধারাবাহিকভাবে সর্বোচ্চ পারফর্ম করতে সক্ষমতা তৈরি করে। 

‘রাজস্থান রয়্যালসকে শিরোপা জয়ের জন্য আরো চ্যালেঞ্জ জানাতে এটি সম্ভবপর হবে। এই দলের জন্য তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমি তার সঙ্গে কিছু অর্থপূর্ণ আলোচনা করেছি। তিনি রয়্যালসের জন্য ফলাফল এনে দিতে উন্মুখ হয়ে আছেন।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
ট্যাগ: আইপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!