এই দু’টি নিয়ম আগামী আইপিএলে দেখা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এই নিয়ম উঠে গেলে আরো কমবে বোলারদের ক্ষমতা। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
দু’টি নিয়মই প্রথমে চালু হয়েছিল ঘরোয়া টি-২০ প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। পরে সেটি আইপিএলে আনা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে কোনোটিরই অস্তিত্ব নেই। ওভারে একটি বাউন্সারের নিয়ম রয়েছে।
.png)
গত বছর আইপিএলে এই নিয়ম চালু হওয়ার পর তা স্বাগত জানিয়েছিলেন বোলাররা। ব্যাটার এবং বোলারদের মধ্যে সমতা আসবে বলে মনে করেছিলেন তারা। যদিও গত বছর দলগুলোর রান আগেরবারের থেকে বেশি হয়েছিল।
বিসিসিআইয়ের এক কর্তা বলেন, আমরা জানি যে ইমপ্যাক্ট প্লেয়ার এবং দুই বাউন্সার নিয়ম নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
রঞ্জি ট্রফি এবং এক দিনের ক্রিকেটের সম্ভাব্য সূচি এবং প্রতিযোগিতার নিয়ম প্রকাশিত হয়েছে তিন সপ্তাহ আগে। সেখানে সৈয়দ মুস্তাক আলি কী নিয়মে খেলা হবে, তা জানানো হয়নি। এখনো সেই নিয়ম প্রকাশ করেনি বিসিসিআই।
এতেই জল্পনা বাড়ছে। নভেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। তবে সবচেয়ে বেশি চর্চা চলছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েই। তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আসবে কি না তা জানা যাবে সামনেই।