লিভারপুলের কাছে রোববার ইউনাটেড ৩-০ গোলে হেরেছে। ৩৫ ও ৪২ মিনিটে লক্ষ্যভেদ করেন লুইস দিয়াজ। এরপর মোহাম্মদ সালাহ ৫৬ মিনিটে গোলের দেখা পান।
তিন খেলায় এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড । সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সুইয়ে লিভারপুল। গোলপার্থক্যে এগিয়ে থাকায় ৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি।
.png)
আরেক জায়ান্ট চেলসির অবস্থাও ভালো নয়। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ব্লুরা ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে রয়েছে। টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র পাওয়া নিউক্যাসেল ইউনাইটেড ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৭ পয়েন্ট পেয়ে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ব্রাইটন ও আর্সেনাল। দশম স্থানে আছে ৪ পয়েন্ট পাওয়া টটেনহ্যাম।