সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৭ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করেন এমবাপ্পে। ডি বক্সে ভিনিসিয়াস জুনিয়র ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে ৭৫ মিনিটে এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন।
এ জোয়ের ফলে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রিয়াল। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তিন ও চার নম্বরে যথাক্রমে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভিয়ালিয়াল। টেবিলের শীর্ষে ১২ পয়েন্ট পাওয়া বার্সেলোনা।
.png)