অভিনন্দন বার্তায় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে সফলতা দেশকে এগিয়ে নেয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোন ক্ষেত্রেই সাফল্য আসবে আরও বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’
সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের সাফল্যের পাল্লাটা বেশ ভারি। তবে ছেলেদের অনূর্ধ্ব-২০ পর্যায়ে কিছুতেই পাওয়া যাচ্ছিল না ট্রফির ছোঁয়া। টানা তিনবার ফাইনালে গিয়ে ট্রফি উঁচিয়ে না ধরার বেদনা ছিল সঙ্গী। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি। বুধবার আনফা কমপ্লেক্সে নেপালকে ৪-১ গোলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ।
.png)