ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বললেন মিরাজুল 

নিজেদের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য খেলেছি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ২৮ আগস্ট ২০২৪
নিজেদের জন্য নয়, বাংলাদেশের মানুষের জন্য খেলেছি
গোলের পর মিরাজুল ইসলাম

ফাইনালের মতো বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, ফুটবল মাঠে দুরন্ত নৈপুণ্য দেখিয়ে তা সবাইকে বুঝিয়েই দিলেন মিরাজুল ইসলাম। নেপালের বিপক্ষে জোড়া গোল ও একটি অ্যাসিস্টে বাংলাদেশের শিরোপা জয়ের নায়ক বনে গেলেন এই ফুটবলার। এমন অর্জনের পর মহান সৃষ্টিকর্তার কাছে জানালেন কৃতজ্ঞতা। দেশের মানুষকে জয়টা করলেন উৎসর্গ। 

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপার স্বাদ পাওয়া বাংলাদেশ দলের এই ফরোয়ার্ড দেন সাক্ষাৎকার। তুমুল উচ্ছ্বসিত কন্ঠে বলেন, ‘সবকিছুর জন্য আল্লাহ সাহায্য করেছেন। না হলেও আমি কিছুই করতে পারতাম না।’ 

বাংলাদেশে নিকট অতীতে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার পালাবদলের পর চলছে বন্যা। সব মিলিয়ে সংকটকালীন সময়ে দেশের মানুষকে জয় উৎসর্গ করে মিরাজুলের মন্তব্য। ‘আমাদের বাংলাদেশের অবস্থা খারাপ। বন্যাসহ আরো অনেক কিছু হয়েছে। এই যে পুরো খেলাটা বাংলাদেশের মানুষের জন্য খেলেছি। আমরা নিজেদের জন্য খেলিনি। ফুটবল যেন এগিয়ে যায় সেজন্য খেলেছি।’   

Advertisement

সতীর্থদের পাশাপাশি প্রতিপক্ষ দলের ফুটবলারদেরও প্রশংসা করেন এই বাংলাদেশি ফুটবলার। পারফরম্যান্সের চেয়ে ভাগ্যের সহায় ছিল বলেই দারুণ জয় এসেছে বলেই তার বিশ্বাস। 

মিরাজুলের ভাষ্য, ‘অনেকেই এখানে ভালো খেলোয়াড় রয়েছে। ওরা অনেক ভালো খেলেছে। অনেকেই এখানে ভালো খেলোয়াড় রয়েছে। ওরা অনেক ভালো খেলেছে। নেপালের নিজস্ব মাঠ, ওদের ফুটবলাররা ভালো খেলেছে। ভাগ্য ওদের পক্ষে ছিল না। আল্লাহ আমাদের পক্ষে ছিল। এজন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’ 

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে লিড পায় মারুফুল হকের শিষ্যরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার ফ্রি কিক নেন মিরাজুল ইসলাম। বল ডানপাশের পোস্টে লেগে জালে প্রবেশ করে। ৫৪ মিনিটের হেডে লক্ষ্যভেদ করে তিনি ম্যাচে নিজের দ্বিতীয় গোল পাওয়ার পাশাপাশি ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটের মাথায় বাঁ-প্রান্ত থেকে আক্রমণে উঠে রাব্বি হোসেন রাহুলের গোলে অবদান রাখেন মিরাজ।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!