পিসিবির সাবেক সভাপতি ও ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে শান মাসুদের দলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘প্রথমত দল নির্বাচনে ভুল ছিল। স্পিনার ছাড়া খেলতে নেমেছিল। দ্বিতীয়ত যে সুনামের উপর ভিত্তি করে আমাদের ফাস্ট বোলারদের ওপর নির্ভর করি তা, শেষ হয়ে গেছে।’
‘এই পরাজয় এক ধরনের আত্মবিশ্বাসের সংকট। এশিয়া কাপের সময় এটা শুরু হয়েছিল। যখন ভারত আমাদের পেসারদের সিমিং কন্ডিশনে আঘাত করেছিল। তারপরও বিশ্বের কাছে গোপন ছিল না যে, এই লাইনআপ মোকাবেলার একমাত্র উপায় ছিল আক্রমণ। পেসারদের গতি কমে গেছে। দক্ষতা যে পর্যায়ে থাকার কথা সেটি নেই।’
.png)
সফরকারী দলের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মনোভাব জানালেও কন্ডিশন বুঝতে না পারায় অধিনায়ক শান মাসুদকে আসামির কাঠগড়ায় দাঁড় করান। টেস্টে যে ব্র্যান্ডের ক্রিকেটটা টাইগাররা খেলেছে, তার প্রশংসা করেন।
রমিজের ভাষ্য, ‘বাংলাদেশের ফাস্ট বোলারদের যখন বেশ বিচক্ষণ মনে হয়েছিল, তখন আমাদের বোলাররা উইকেট পাওয়ার উদযাপনের নাটকে মেতেছিল। এই ট্র্যাকে পাকিস্তানের ফাস্ট বোলারদের গতি ছিল না। এমনকি আমাদের পেস লাইনআপের তুলনায় ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার গতিতে বল ছুঁড়ে বাংলাদেশ এগিয়ে ছিল।’