৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের মাটিতেই জামাল ভুঁইয়ারা খেলবেন। খেলা দুটিকে সামনে রেখে আগামী ২৬ আগস্ট থেকে ফুটবলাররা শুরু করবেন ক্যাম্প। এরপর ৩০ আগস্ট বাংলাদেশ দল দেশ ছাড়বে।
ফিফা র্যাংকিংয়ে ভুটানের অবস্থান ১৮২ নম্বরে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। তবে ভুটানের মাটিতে তাদের হারানো বেশ চ্যালেঞ্জিং। আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত ৪ নম্বর পটে আছে বাংলাদেশ।
.png)
ডিসেম্বরে এই টুর্নামেন্টের ড্র হবে। তখনও যদি ৪ নম্বর পটে থাকে তাহলে গ্রুপে থাকা বাকি তিনটি দল বাংলাদেশের জন্য হবে কঠিন প্রতিপক্ষ। আর তাই বাংলাদেশ চাইছে ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলে র্যাংকিং বাড়িয়ে নিতে।
কোচ হাভিয়ের কাবরেরা ও ফেডারেশন ঘরের মাঠে এবার ফিফা উইন্ডোতে খেলতে চেয়েছিল। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতির কারণে এখানে আসতে তেমন কোনো আগ্রহ দেখায়নি ভুটান। যার ফলে সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাটিতেই খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ।