ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী ফুটবলারদের ছুটিতে পাঠাল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ১১ আগস্ট ২০২৪
নারী ফুটবলারদের ছুটিতে পাঠাল বাফুফে
ফাইল ছবি

দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রেক্ষিতে নানা প্রতিষ্ঠানের বড় পদগুলোতে চলছে রদবদল। নানা মহল থেকে জোরালোভাবে উঠছে পদ না ছাড়া ব্যক্তিদের সরে যাওয়ার দাবি।

তেমনই কাজী সালাউদ্দিনের বাফুফে সভাপতির পদ থেকে পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে বাংলাদেশ ফুটবল আলট্রাস নামের সংগঠন। বাফুফে ভবন থেকে নারী ফুটবলারদের নিরাপদে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিল তারা।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের ছুটি দিয়েছে বাফুফে। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

প্রতিবেদককে তিনি বলেন, নারী ফুটবলারদের ছুটি দেওয়ার ব্যাপারে ফেডারেশন বিবেচনায় নিয়েছিল। কাল (শনিবার) রাতেই তাদের ছুটি দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়। ফুটবলাররা অবশ্য একদিন সময় আমাদের কাছে চেয়ে নেয়। আমরা একদিন সময় দিয়েছি।

এদিকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে আল্ট্রাসের সদস্যরা বাফুফে ভবনের সামনে খানিক আগে হাজির হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!