রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৯ রান। মুশফিকুর রহিম ২৭০ বলে ১৭ চারে ১৩৯ ও মেহেদী হাসান মিরাজ ৯৯ বলে ২ চারে বলে ৩৮ রানে ক্রিজে আছেন। সপ্তম উইকেটে এই দুই ব্যাটার ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। স্বাগতিকদের চেয়ে টিম টাইগার্স এক রানে এগিয়ে রয়েছে, হাতে আছে এখনো ৪ উইকেট।
শনিবার ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে টিম টাইগার্স। সকালে সাবধানী, স্থির ও শান্ত মেজাজে ক্রিজে থেকে দলের স্কোরটাকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক ও লিটন দাস।
.png)
ষষ্ঠ উইকেট জুটিতে শতাধিক রানের জুটি গড়ার পর আউট হন অর্ধশতক হাঁকানো লিটন। উইকেটরক্ষক এ ব্যাটার ৭৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৬ রানে সাজঘরে ফেরেন, ভাঙে ১১৪ রানের জুটি। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে তিনি স্কয়ার ড্রাইভ করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন ।
এরপর মুশফিক-মিরাজ জুটি পাকিস্তানি বোলারদের সামনে অবিচল থেকে ব্যাটিং করছেন। তাদের হাত ধরে সফরকারীরা চালকের আসনে বসার অপেক্ষায় রয়েছে।