ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আরেকটি মাইলফলক ছুঁলেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২৩ আগস্ট ২০২৪
আরেকটি মাইলফলক ছুঁলেন রোনালদো 
ক্রিস্টিয়ানো রোনালদো

মৌসুমের প্রথম ম্যাচেই দর্শনীয় এক হেডে বল জালে জড়িয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল রায়েদের বিপক্ষে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা।

ক্লাব ফুটবলে এই নিয়ে চতুর্থ লিগে কমপক্ষে ৫০ গোলের কীর্তি গড়লেন রোনালদো। এর আগে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, লা লিগা এবং ইতালির সিরি আ-তেও তিনি অর্ধশত গোলের দেখা পেয়েছিলেন। 

বৃহস্পতিবার রাতে কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের আল আউয়াল পার্কে ম্যাচের ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। বিরতির পর ৪৯ মিনিটে স্পট কিক থেকে মোহাম্মদ ফৌজাইর নিশানাভেদ করলে আল নাসরের বিপক্ষে সমতায় ফেরে আল রায়েদ। 

Advertisement

৮৫ মিনিটের মাথায় রোনালদো আরেকবার বল জালে পাঠালেও ভিএআর অফসাইডে গোল বাতিল করে দেয়। তাতে ১-১ গোলের ড্রয়ে ম্যাচ শেষ হয়।

আল নাসরের হয়ে ৪৮ ম্যাচে ৫০তম গোলের দেখা পেলেন রোনালদো। সৌদি প্রো লিগে এটি কোনো ফুটবলারের তৃতীয় দ্রুততম ৫০ গোলের রেকর্ড। তার আগে বর্তমানে আল শাবাবের খেলোয়াড় স্ট্রাইকার হামাদাল্লাহ ৪২ ম্যাচে ও আল-আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমাহ ৪৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!