ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আলভারেজ স্বভাবগতভাবে অ্যাথলেটিকোর ডিএনএ’র সঙ্গে মানানসই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৯, ১৯ আগস্ট ২০২৪
আলভারেজ স্বভাবগতভাবে অ্যাথলেটিকোর ডিএনএ’র সঙ্গে মানানসই
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি থেকে সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদান করেছেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ৮৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বেশ খুশি ডিয়েগো সিমিওনে। ২৪ বছর বয়সী ফুটবলারের কাছ থেকে দুর্দান্ত কিছুর প্রত্যাশায় রয়েছে বলেও জানিয়ে রাখলেন।

২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ে অনবদ্য অবদান রেখেছেন আলভারেজ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে রোববার সিমিওনে বলেন, ‘জুলিয়ান এমন এ খেলোয়াড় যাকে আমরা সবাই দেখার অপেক্ষায় রয়েছি। আশা করি সে আমাদেরকে আরো ভালো দল হতে সাহায্য করবে। তার আগমনটা খুব আকস্মিক আর দ্রুত ছিল। চার দিন ধরে অনুশীলন করছে এবং কিন্তু দ্রুত মানিয়ে নিচ্ছে।’

Advertisement

‘কোন অবস্থা থেকে সে আসছে, তা বুঝতে আমি তার দিকে অনেক উৎসাহের নিয়ে তাকিয়ে রয়েছি। বুঝতে পারছি কোন পথে যাচ্ছে। স্বভাবগতভাবে তার বৈশিষ্ট্য অ্যাথলেটিকোর ডিএনএ’র সাথে মানানসই।’

লা লিগার এবারের মৌসুমে সোমবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এদিন খেলার জন্য আলভারেজ স্কোয়াডে থাকতে পারে বলে সাংবাদিকদের জানান সিমিওনে।

আগামী ছয় মৌসুমের জন্য অ্যাথলেটিকোয় আসা আলভারেজ ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১৪ মিলিয়ন পাউন্ডের সিটিতে যোগ দিয়েছিলেন। এই দুই বছরে দুটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!