গত মাসের ২৬ তারিখে পর্দা উঠেছিল প্যারিস অলিম্পিকের। রোববার (১১ আগস্ট) নারীদের বাস্কেটবলের ইভেন্ট দিয়ে পর্দা নামল এবারের অলিম্পিকের। যেখানে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নেয় যুক্তরাষ্ট্র। চীনের সমান ৪০টি সোনার পদক পেলেও, রুপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র এবার জিতেছে ৪০ সোনা, ৪৪ রুপা ও ৪২ ব্রোঞ্জ মিলিয়ে ১২৬টি পদক। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি সোনা, ২৭টি রুপা ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৯১টি পদক। ২০টি সোনা, ১২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে জাপান। আর স্বাগতিক ফ্রান্স ১৬টি সোনা, ২৬টি রুপা ও ২২টি ব্রোঞ্জসহ ৬৪টি পদক নিয়ে তালিকায় আছে পঞ্চম স্থানে।
.png)
দক্ষিণ এশিয়ার মধ্যে পদক জিতেছে পাকিস্তান ও ভারত। বর্শা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে সোনা এনে দিয়েছেন আরশাদ নাদিম। আর ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতেছে ভারত। মাত্র একটি পদক জিতেও পাকিস্তান তালিকায় ৬২তম স্থানে রয়েছে। আর সোনা না জেতায় ছয়টি পদক জিতেও ভারতের অবস্থান ৭১তম।