ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্যারিস অলিম্পিকের শেষদিন আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ১১ আগস্ট ২০২৪
প্যারিস অলিম্পিকের শেষদিন আজ
ফাইল ছবি

প্রায় ১৫ দিনব্যাপী চলমান প্যারিস অলিম্পিক শেষ হচ্ছে আজ (রোববার)। মহাযজ্ঞ শেষের একদিন আগেই আসরকে সফল দাবি করেছেন ফ্রান্সের অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টনি এস্টানগেট। সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্যারিস অলিম্পিক শুরু হওয়ার আগে বেশ কয়েকটি সংস্থা আন্দোলনে নেমেছিল। তারা অভিবাসীদের বাসস্থান দখল ও পানি দূষিত হয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়। বিতর্ক সত্ত্বেও প্যারিসবাসীর আতিথেয়তায় হয়তো মুগ্ধ পর্যটকরা।

বলা যায় অনেক প্রতিকূলতাকে জয় করে জাঁকজমকপূর্ণ আসর আয়োজন করে কর্তৃপক্ষ। এর মাঝে ছিল কয়েকটি বিতর্কও। সিন নদীর পানি দূষিত হওয়ায় নির্ধারিত সময়ে হয়নি ট্রায়াথলনের কয়েকটি ইভেন্ট।

Advertisement

এ জন্যই সমাপনীর একদিন আগে নিজের দেশের সাধারণ মানুষকে প্রশংসায় ভাসিয়েছেন টনি এস্টানগেট। তিনি বলেন, ‘আমি সফল। এই পর্যায়ে এসে এটা আমি বলতেই পারি। তবে একা নই, এই সফলতার ভাগিদার আমার দেশ এবং প্যারিসের সাধারণ নাগরিকরা।

আমরা শেষ দুই বছর প্রতিদিন এই আয়োজনের সফলতার জন্য কাজ করেছি। সমস্যা এসেছে, আমরা সবাই একসঙ্গে সব মোকাবিলা করেছি। ক্রীড়া বিশ্বকে দেখিয়ে দিয়েছি, চেষ্টা থাকলে কী করা সম্ভব। আমি আমার শহর এবং এখানকার মানুষদের নিয়ে গর্বিত।’

ফ্রান্সের এই অভাবনীয় সাফল্য আকর্ষণ করেছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক কমিটিকে। সমাপনী উপলক্ষ্যে এই মূহূর্তে প্যারিসে আছেন ২০২৮ এলএ অলিম্পিক কমিটির কর্তা ব্যক্তিরা। পুরো অলিম্পিক ভিলেজ ঘুরে দেখেছেন তারা।

কর্তারা পর্যবেক্ষণ করেছেন নিরাপত্তা ব্যবস্থাও। পরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা জানান, এই শিক্ষা কাজে লাগাবেন নিজেদের আসরে। পাশাপাশি প্যারিসের গণপরিবহন ব্যবস্থা নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!