পদক তালিকর সেরা তিনে আসেনি পরিবর্তন। যুক্তরাষ্ট্র ৩৩টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য ও ৩৯টি ব্রোঞ্জপদকসহ মোট ১১১টি পদক জিতেছে। চীনের ৩৩টি স্বর্ণের পাশাপাশি ২৭টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ পেয়েছে সবমিলিয়ে ৮৩ পদক।
১৮টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জসহ ৪৮ পদক নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। সূর্যোদয়ের দেশ জাপান ১৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ ৩৭ পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। জাপানের চেয়ে পদক বেশি পেলেও সোনা জয়ে পিছিয়ে থাকায় পঞ্চম অবস্থানে গ্রেট ব্রিটেন। এ পর্যন্ত তারা ১৪টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ ৫৭টি পদক জিতেছে।
.png)
দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে চলে যাওয়া ফ্রান্সের ঝুলিতে ১৪টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ। সাউথ কোরিয়া পিছিয়েছে দুই ধাপ। এশিয়ার দেশটি পেয়েছে ১৩টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ।