ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও অনেকটা তেমনই ধাক্কা। ছিটকে গেলেন দুই গুরুত্বপূর্ণ পেসার মাথিশা পাথিরানা আর দিলশান মাদুশঙ্কা। পাথিরানার কাঁধে এবং মাদুশঙ্কার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।
জোড়া ধাক্কা খেয়ে শ্রীলংকাকে বাধ্য হয়ে বেছে নিতে হচ্ছে অনভিষিক্ত পেসার মোহামেদ সিরাজকে। লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে নিশ্চিত করেছেন এই খবর।
.png)
এরপর শ্রীলংকা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, আরো একজন অনভিষিক্ত পেসারকে দলে নিচ্ছে তারা। তার নাম এশান মালিঙ্কা।
এদিকে তিনজন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে-ব্যাটার কুশল পেরেরা, পেসার প্রমোদ মাদুশান এবং স্পিনার জেফে ভেন্ডারসে।
আগামীকাল ২ আগস্ট কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে শ্রীলংকা এবং ভারত। পরের দুই ওয়ানডে একই ভেন্যুতে ৪ এবং ৭ আগস্ট।