ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাঁতারে রেকর্ডের বন্যা, গুয়াতেমালার ইতিহাস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১ আগস্ট ২০২৪
সাঁতারে রেকর্ডের বন্যা, গুয়াতেমালার ইতিহাস
ছবি- সংগৃহীত

চলমান অলিম্পিক সাঁতার ইভেন্টে রেকর্ডের বন্যা বইছে। প্যারিসে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে নিজের রেকর্ড ভেঙে অষ্টম স্বর্ণ জিতেছেন কেটি লেডেকি। এর মধ্য দিয়ে নতুন উচ্চতায় কিংবদন্তি কেডি লেডেকি। চলমান আসরে এটি তার প্রথম স্বর্ণ। 

১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বরাবরের মত অপ্রতিরোধ্য লেডেকি। নিজের রেকর্ডটা নতুন করে লিখলেন প্যারিসে। ৩০ ল্যাপের রেস শেষ করেন ১৫ মিনিট ৩০.০২ সেকেন্ডে। যা টোকিওতে গড়া আগের রেকর্ডের চেয়ে ৫.৩৩ সেকেন্ড কম।

অন্যদিকে রেকর্ড ভাঙা গড়ার দিনে ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ফ্রান্সের লিও মারশাঁ সোনালী হাসি। এর আগে জিতেছিলেন ৪০০ মিটার মেডলিতে। স্বর্ণ জেতা তিন ইভেন্টেই গড়েছেন নতুন অলিম্পিক রেকর্ড। পঞ্চম দিনের শেষ স্বর্ণ ঘরে তুলেছে চীন। ১০০ মিটার ফ্রিস্টাইলে নিজের রেকর্ড নতুন করে লিখেছেন ঝানলে পান।

পঞ্চম দিনে গুয়াতেমালা পেয়েছে ইতিহাসের প্রথম স্বর্ণপদক। নিজেদের ইতিহাসে দেশটিকে প্রথম স্বর্ণের পদক এনে দিয়েছেন আদ্রিয়ানো রুয়ানো। ট্রাপ শ্যুটিংয়ে। 

রুয়ানো একমসয় ছিলেন জিমন্যাস্ট। ইনজুরির কারণে বাধ্য হয়ে বেছে নিয়েছিলেন শ্যুটিং। এ ইভেন্টে রৌপ্য জেতেন ইতালির সিলভানা, অস্ট্রেলিয়ার পেনি স্মিথের ব্রোঞ্জ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!