ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
দাবি ফরাসি সংবাদমাধ্যমের

ফুটবল ক্লাব কিনছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৪, ৩০ জুলাই ২০২৪
ফুটবল ক্লাব কিনছেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। নতুন মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে মাঠে নামবেন তিনি। এরই মধ্যে শোনা গেল নতুন সংবাদ।

ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে থাকা এমবাপ্পে নাকি ফুটবল ক্লাব কিনতে যাচ্ছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফ্রান্সের দ্বিতীয় স্তরের দলকায়েনকে কিনতে যাচ্ছেন এমবাপ্পে। এজন্য তিনি খরচ করবেন দুই কোটি ইউরো। এতে ক্লাবটির ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবেন এই ফরাসি ফরোয়ার্ড।

Advertisement

বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি। তবে সবকিছু ঠিক থাকলে শিগগিরই ক্লাবটির বড় অংশের শেয়ারের মালিক হতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এমবাপ্পে।

এদিকে  ‘দিন আগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পেকে বরণও করে নেয়া হয়েছে। এখন অপেক্ষা তাঁর মাঠে নামার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!