ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ, টুর্নামেন্ট কবে শুরু?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ২৯ জুলাই ২০২৪
আবারো এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ, টুর্নামেন্ট কবে শুরু?
ছবি- সংগৃহীত

সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজক দেশ ছিল বাংলাদেশ। এর আগে ২০১২ ও ২০১৬ সালেও বিসিবির কাঁধেই ছিল মহাদেশীয় টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব। এরপর অবশ্য এই টুর্নামেন্টের আয়োজক হয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

লম্বা সময় পর আবারো এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব পেয়েছে বিসিবি। মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ১৮তম আসরের স্বাগতিক হবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে টাইগাররা।

রোববার এশিয়া কাপের পরবর্তী দুই আসরের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে এশিয়া কাপের ১৭তম আসরের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের নাম। যা অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। এর পরের আসরই অর্থাৎ ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ এর এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।

জানা গেছে, সংস্করণ বদলে গেলেও দুই আসরেই ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। 

এ ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে মহাদেশীয় এই টুর্নামেন্টে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!