ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

দুর্দান্ত জয় পেয়েও দুঃসংবাদ পেল ভারতীয় তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ২৯ জুলাই ২০২৪
দুর্দান্ত জয় পেয়েও দুঃসংবাদ পেল ভারতীয় তারকা
ছবি- সংগৃহীত

দুর্দান্ত জয় দিয়েই প্যারিস অলিম্পিকের মিশন শুরু করেছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। শনিবার পুরুষদের সিঙ্গলসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিপক্ষে দারুণ জয় পান এই ভারতীয়।

এদিন প্রথম সেটে কর্ডনকে পাত্তাই দেননি লক্ষ্য সেন। ২১-৮ ব্যবধানে এই সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অবশ্য দারুণ লড়াই হয়েছে দুইজনের মধ্যে। তবে শেষমেশ ২২-২০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে লক্ষ্যই।

দারুণ জয় পেয়েও দুঃসংবাদ শুনতে হলো লক্ষ্যকে। তার অর্জিত জয়টি বাতিল করে দিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।

Advertisement

জানা গেছে, কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কর্ডন। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের ইনজুরির কারণে লক্ষ্য সেনের এই জয় গণণা করা হবে না।

এখন গ্রুপ পর্বের পরের ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগির বিপক্ষে খেলতে হবে লক্ষ্যকে। এরপর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিপক্ষে খেলবেন তিনি। এই গ্রুপে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ম্যাচ খেলতে হবে লক্ষ্যকে।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) একটি বিবৃতিতে বলেছে, ‘গুয়েতেমালার পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কেভিন কর্ডন বাম কনুইতে চোটের কারণে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করেছেন। গ্রুপ পর্বের খেলার জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে কর্ডন যে ম্যাচগুলি খেলেছে, সেই সমস্ত খেলার ফলাফল আর বিবেচনা করা হবে না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!