ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলির রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৫, ২৮ জুলাই ২০২৪
কোহলির রেকর্ডে ভাগ বসালেন সূর্যকুমার
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপ জিতে সংস্করণটি থেকে অবসর নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর তার স্থলাভিষিক্ত হন সূর্যকুমার যাদব। শ্রীলংকার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে অধিনায়কত্ব শুরু করেছেন তিনি। তার নেতৃত্বে সিরিজের প্রথম টি-২০তে জয়ও পেয়েছে মেন ইন ব্লুজরা।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শ্রীলংকাকে হারিয়েছে ভারত। এই ম্যাচে ২৬ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সূর্যকুমার। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচসেরার পুরস্কার জিতে নতুন এক রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতের এই টি-২০ স্পেশালিস্ট।

আন্তর্জাতিক টি-২০তে এটি সূর্যের ১৬তম ম্যাচ সেরার পুরস্কার। সমান ১৬টি ম্যাচ সেরার স্বীকৃতি আছে সদ্য টি-২০ থেকে অবসর নেয়া তার স্বদেশী বিরাট কোহলির। 

Advertisement

তবে সূর্য কোহলির চেয়ে ম্যাচ কম খেলেছেন ৫৬টি। মাত্র ৬৯ ম্যাচ খেলেই ১৬ বার ম্যাচসেরা হয়েছেন সূর্য, যেখানে কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ।

এর পরেই ১৫ বার ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। ৪ নম্বরে থাকা মোহাম্মদ নবী, রোহিত ও মালয়েশিয়ার  বিরানদীপ সিংও এই স্বীকৃতি পেয়েছেন ১৪ বার করে। ১২৯ ম্যাচে সাকিব ১২ বার ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!