ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
নারী এশিয়া কাপ - ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ২৮ জুলাই ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে ভারত
ছবি- সংগৃহীত

নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি স্বাগতিক শ্রীলংকা। ম্যাচটিতে শিরোপা ধরে রাখতে মরিয়া হারমানপ্রীত কৌরের দল। অন্যদিকে প্রথমবার শিরোপা উৎসব করতে চায় লঙ্কানরা।

পাল্লেকেলে অষ্টম শিরোপার লক্ষ্যে নামছে ভারত। আর প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে নামবে স্বাগতিক শ্রীলংকা। শিরোপার লড়াইয়ে নামার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।

শ্রীলংকা একাদশ: ভিষ্মী গুনারত্নে, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, আনুষ্কা সানজেওয়ানি, কাভিশা দিলহারি, নিলাকশিখা সিলভা, ইনোসি প্রিয়দর্শণী, উদেশিকা, সুগন্ধিকা কুমারি ও সাচিনি নিসালসালা।

Advertisement

ভারত একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, রাধা যাদব, তানুজা কানওয়ার ও রেনুকা সিং।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!