ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম দিনের প্রথম পদক কাজাখস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ২৭ জুলাই ২০২৪
প্রথম দিনের প্রথম পদক কাজাখস্তানের
ছবি- সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে শনিবার থেকে। আজ ১৪টি স্বর্ণপদকের লড়াইয়ে নেমেছে অ্যাথলেটরা। যেখানে প্রথম পদক জিতেছে কাজাখস্তান। 

সাতপায়েভ ইসলাম–লে আলেকজান্দ্রারের পদকটি এবারের অলিম্পিকের প্রথম পদক।

শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেকজান্দ্রা জুটি।

Advertisement

সিন নদীতে কাল রাতে হয়ে গেল প্যারিস অলিম্পিকের বৃষ্টিস্নাত উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে হলো গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান রাঙিয়েছেন সেলিন ডিওন, নাকুমারার মতো বিনোদন জগতের তারকারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!